হাতেনাতে ধরা পড়ল রনি! টগরের খোঁজে এবার দুর্গের রহস্যভেদে পারুল-রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল তার অফিসের কর্মীর বাড়িতে আশ্রয় নিলেও বিপদ তাকে ছায়ার মতো অনুসরণ করে। একদিকে ঋক তাকে ভালোবাসার কথা জানায়, অন্যদিকে শিরিন ও সংযুক্তা মিলে তাকে হেনস্তা করতে পারুলের বোন টগরকে অপহরণ করে। টগরের নিখোঁজ হওয়ার খবর পেয়ে রায়ান ও মল্লার দিশেহারা হয়ে পারুলের কাছে ছুটে আসে। বোনের বিপদের কথা শুনে পারুল তার সব মান-অভিমান ভুলে গিয়ে রায়ানের সাথে টগরকে খুঁজতে বেরিয়ে পড়ে।
ট্র্যাকারের সংকেত অনুসরণ করে পারুল ও রায়ান একটি নির্দিষ্ট স্থানে পৌঁছায়, যেখানে তারা টগরের ব্যবহৃত ট্র্যাকারটি পড়ে থাকতে দেখে। পারুল নিশ্চিত হয় যে তার বোন এই এলাকাতেই ছিল। এমন সময় এক স্থানীয় মহিলা তাদের এক শিউরে ওঠার মতো খবর দেয়। সে জানায়, রনি নামের এক দুষ্কৃতকারী টগরকে পাচার করার উদ্দেশ্যে বিক্রি করে দিয়েছে। এই সংবাদে পারুল ও রায়ান দুজনেই চরম আতঙ্কিত ও স্তম্ভিত হয়ে পড়ে।

টগরের ওপর হওয়া এই অমানবিক অন্যায়ের কথা শুনে পারুল আর নিজেকে শান্ত রাখতে পারে না। তার মধ্যে এক রণচণ্ডী মূর্তি জেগে ওঠে। সে শপথ নেয় যে, যে রনি তার বোনের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, তাকে সে কোনোভাবেই ক্ষমা করবে না। প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে পারুল চিৎকার করে বলে যে, ওই রাক্ষসকে খুঁজে বের করে সে তার হাত কুচি কুচি করে কেটে ফেলবে এবং তাকে উপযুক্ত শাস্তি দেবে।
খবর পাওয়ামাত্রই পারুল তার টিম নিয়ে রনির আস্তানায় হানা দেয় এবং তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। নিজেকে বাঁচানোর কোনো পথ না দেখে রনি মরিয়া হয়ে ওঠে এবং পারুলের গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। রায়ান বারবার রনিকে চিৎকার করে পারুলকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়, কিন্তু পাষণ্ড রনি তাতে কর্ণপাত করে না। পারুলের জীবন তখন সংকটের মুখে পড়ে।
আরও পড়ুন: “আমার মন্দিরে আপনার ছবি, প্রতিদিন মনে মনে আপনার পূজা করি” ভগবানের মৃ’ত্যু নেই! আশাজির স্মরণে কৌশিকীর আবেগঘন শ্রদ্ধাঞ্জলি!
ঠিক সেই মুহূর্তে রায়ান উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি কাঁচি দিয়ে রনির পায়ে সজোরে আঘাত করে। যন্ত্রণায় কাতর হয়ে রনি পারুলকে ছেড়ে দিতে বাধ্য হয়। সাথে সাথেই পারুলের টিম ও পুলিশ রনিকে জাপ্টে ধরে এবং তাকে গ্রেফতার করা হয়। এই রোমহর্ষক ঘটনার পর অবশেষে সেই রহস্যময় দুর্গের সন্ধান পাওয়ার পথ প্রশস্ত হয়, যেখানে টগরকে লুকিয়ে রাখা হয়েছিল।

